• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

অপরাধী ছাড়া বাংলাদেশে সবাই নিরাপদে থাকবে: এমপি নয়ন

বগুড়া প্রতিনিধি
  ০৫ জুন ২০২৬, ২০:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বগুড়ার বাগবাড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়ার জীবন ও কর্ম’ শীর্ষক রাজশাহী বিভাগীয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার বিকেলে রাজশাহী বিভাগীয় যুবদলের আয়োজনে বাগবাড়ির জিয়াবাড়িতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে এবং বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন ইউনিটের নেতারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী আদর্শে নেতাকর্মীদের জীবন গড়ে তোলার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন, শহীদ জিয়ার নিখাদ দেশপ্রেম ও জীবনের গুণাবলি মানুষের মাঝে ছড়িয়ে দিতে যুবদল দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ রাজনৈতিক ও ব্যক্তিজীবনে ধারণ করা গেলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, সমতল অঞ্চল থেকে পাহাড়ি জনপদ পর্যন্ত জাতীয়তাবাদের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া। দেশের প্রতি তার ভালোবাসার কাছে ব্যক্তিগত বিলাসিতাও পরাজিত হয়েছিল।

নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বাংলাদেশ গড়তে চান, তার বাস্তবায়ন তিনি নিজ থেকেই শুরু করেছেন। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে এবং বেশ কয়েকটি প্রতিশ্রুতি বাস্তবায়িতও হয়েছে।

তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে একের পর এক ইতিবাচক উদ্যোগ নেওয়া হচ্ছে। অপরাধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ছাড়া এ দেশে সবাই সমানভাবে নিরাপদে থাকবে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

অনুষ্ঠানে যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া নেতাদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কমিটিতে স্থান না পাওয়া নেতাদেরও ভবিষ্যতে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের আশ্বাস দেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন পাবনা জেলা যুবদলের সদস্যসচিব মনির আহমেদ, নাটোর জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, চাপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ এবং রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও পড়ুন

পাবনায় ২০০ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী হবে: শিল্পমন্ত্রী

মাদারীপুরে বাসের চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ

গাজীপুরে ইমামের বিরুদ্ধে ঝাড়ফুঁকের নামে অচেতন করে ধর্ষণের অভিযোগ

অনুষ্ঠানে বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমএস/

  • বগুড়া
এ সম্পর্কিত আরও খবর
বগুড়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
বগুড়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
নারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটা
নারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটা
বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
মেট্রোপলিটন নগরীর পথে বগুড়া, আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: আইজিপি
মেট্রোপলিটন নগরীর পথে বগুড়া, আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: আইজিপি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।