দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী দাস (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।
স্থানীয় সূত্র জানায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। বিকেলে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড়ের পাতা সরিয়ে আনতে মা কল্পনা রাণী ছেলেকে সঙ্গে নিয়ে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে মা-ছেলে দুজনই গুরুতর আহত হন।
মান্দুরা গ্রামের ইউপি সদস্য সাহিন আলম বলেন, বজ্রপাতের পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথে কল্পনা রাণী ও সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়।
জে আই