দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) বিকেলে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম স্মৃতি রানী (প্রায় ৩০)। তিনি বরগুনা জেলার কালিবাড়ী এলাকার বাসিন্দা এবং জেলা পরিষদ ডাকবাংলোর খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, ডাকবাংলোর ৩ নম্বর কক্ষে আনুমানিক ৬ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে পাশের কক্ষের দরজা ভেঙে স্মৃতি রানী ও তার প্রায় ২ বছর বয়সী আরেক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়।
জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা জানান, বেলা ১১টার দিকে দুই সন্তানকে নিয়ে কাজে আসেন স্মৃতি রানী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই শিশুকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে স্মৃতি রানী ঋণগ্রস্ত ছিলেন। সেই কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. আলীম বলেন, ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত করছে।
জে আই