দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ৪০ ফুট দৈর্ঘ্যের বিশালাকৃতির একটি মৃত বেলিন তিমি ভেসে এসেছে।
বুধবার (৩ জুন ) সকাল ১১টার দিকে ঝাউবন সৈকত সংলগ্ন গভীর সমুদ্র থেকে তিমিটিকে টেনে তীরে নিয়ে আসেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরার) আহ্বায়ক কেএম বাচ্চু।
এদিকে তিমিটিকে এক নজর দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ভিড় জমিয়েছেন।
উপকূলের জীববৈচিত্র্য নিয়ে কাজ করা কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য ও উপরার আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, ‘সকালে সৈকতের তীরে এক স্পিডবোট ড্রাইভার মৃত তিমিটি দেখে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে স্পিডবোট নিয়ে তিমিটিকে তীরে নিয়ে আসি। পরবর্তীতে বন বনবিভাগকে অবহিত করি। মৃত তিমিটির দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ৫ ফুট। ধারণা করা হচ্ছে, সপ্তাহ খানেক আগে এটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো অজানা।’
উপকূল ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, তিমিটি দেখতে অনেকটা দৈত্যাকৃতির। এর আগে ২০১৮ সালে ১টি ও ২০২২ সালে ১টি এরকম একটি তিমি কুয়াকাটা সৈকতে ভেসে এসেছিল। তবে এরকম বার বার ভেসে আসা মৃত তিমি, ডলফিন ও কচ্ছপের মৃত্যু রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন তিনি।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োলজি এন্ড জেনেটিক্স ও মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বিভাগের অধ্যাপক রাজীব সরকার বলেন, ‘এটি একটি বেলিন প্রজাতির তিমি। বেলিন তিমির মধ্যে ১৬টি প্রজাতি রয়েছে। স্তন্যপায়ী এসব প্রাণী গভীর সমুদ্রের ঠান্ডা পানিতে থাকতে পছন্দ করে। কেন মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে জেলেদের ব্যবহার করা অবৈধ ট্রলিং জালে (ধ্বংসাত্মক বেহুন্দি প্রকৃতির জাল) সামুদ্রিক কচ্ছপ, ডলফিনসহ অন্যান্য সামুদ্রিক প্রাণী আটকা পড়ে মারা যাচ্ছে।’
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
/অ