দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে চারটি ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে নগরীর বান্দ রোড ও কেডিসি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা ও উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়।
বরিশাল সিটি করপোরেশনের প্রেস সচিব সাকলাইন মোস্তাক জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে একটি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এমএস/