দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া সদর উপজেলায় গড়াই নদ ড্রেজিং প্রকল্পের বালু অপসারণের সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে চার শ্রমিক আহত হয়েছেন।
রোববার (৩১ মে) রাত সাড়ে ১২টার দিকে জুগিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ডাম্প ট্রাক চালক ফিরোজ (৪২), শ্রমিক সবুজ (৩০), ম্যানেজার মিলন (৩৫) ও ভেকু চালক বাবলা (৪০)। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জুগিয়া এলাকায় পৌর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবুর ইজারা নেওয়া বালু অপসারণের কাজ চলছিল। এ সময় ১০ থেকে ১৫ জন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। হামলাকারীরা প্রায় ২০ রাউন্ড গুলি চালায় বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোভিদ হোসেন মাতব্বর বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।
এমএস/