দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তা বাজার-চানপাড়া গ্রামের আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের ইমন সরকার (৩০) এবং তার প্রতিবেশী ও শ্যালক ফেরদৌস। আহত হয়েছেন ইমনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলটি খড়িকাটা এলাকায় পৌঁছালে সড়কে ছড়িয়ে থাকা খড়ের ওপর চাকা পিছলে যায়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইমন সরকার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ফেরদৌসকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, ধান কাটার মৌসুমে গ্রামীণ এ সড়কে প্রায়ই খড় শুকানোর জন্য রাস্তার ওপর ছড়িয়ে রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে থাকা খড়ের কারণেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদুল হক বলেন, রাস্তায় খড় বিছানো ছিল। মোটরসাইকেলটি স্লিপ করে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলে একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
জে আই