দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আবীর (১৮) নামে পুরান ঢাকার এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
রোববার (৩১ মে) দুপুরে সৈকতের সীগাল পয়েন্ট এলাকায় সমুদ্রস্নানের সময় ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ আবীর পুরান ঢাকার লালবাগের শহীদনগর এলাকার ইলিয়াস মুন্সির ছেলে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম জানান, আবীরসহ নয় সদস্যের একটি পর্যটক দল রোববার সকালে কক্সবাজারে এসে একটি গেস্ট হাউজে ওঠেন।
তার সঙ্গীদের বরাতে তিনি বলেন, সমুদ্রে গোসলের সময় আবীর একটি টিউবে ছিলেন। একপর্যায়ে প্রবল ঢেউয়ের আঘাতে তিনি টিউব থেকে ছিটকে পানিতে পড়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ হওয়ার পরপরই লাইফগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম। এ ঘটনায় আবীরের স্বজনদের অবহিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জে আই