দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় জেলা যুবদলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
রোববার (৩১ মে) দুপুরে শহরের নারুলী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ২০০ জনেরও বেশি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। জেলা বিএনপি ঘোষিত ছয়দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ মানবিক আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়ার কৃতী সন্তান ছিলেন। স্বল্প সময়ের শাসনামলেও তাঁর নানা ইতিবাচক কর্মকাণ্ড আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে।
তিনি আরও জানান, শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ছয়দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে কোরবানির মাংস বিতরণ, খাবার বিতরণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অন্তর্ভুক্ত রয়েছে।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
জে আই