• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর
  • মঠবাড়িয়া

কথিত ‘ম্যাগনেটিক পিলারে’ কোটিপতি হওয়ার স্বপ্ন, মঠবাড়িয়ায় জোড়া খুন 

পিরোজপুর প্রতিনিধি
  ৩১ মে ২০২৬, ১৬:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কথিত ‘ম্যাগনেটিক পিলার’ সংগ্রহ করে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নই যেন কেড়ে নিল দুই প্রাণ। একই ঘটনায় একজন এখনো নিখোঁজ রয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৩১ মে) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নানা গুঞ্জন।

স্থানীয়দের দাবি, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের পুত্র আব্দুর রশিদ (৪০) শনিবার (৩০ মে) গভীর রাতে কথিত মূল্যবান ‘ম্যাগনেটিক পিলার’ সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে ভোরে নেহালিয়া মাদরাসা সংলগ্ন মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

একই ইউনিয়নের বাসিন্দা কালু মিয়ার পুত্র সাগরও (৩০) গভীর রাতে একই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে খুন হন বলে স্থানীয়দের ধারণা। সকালে তার বাড়ির পেছন থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাগর এক সন্তানের জনক ছিলেন।

এদিকে, একই এলাকার ইউসুফ প্যাদা (৩২) শনিবার (৩০ মে) রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের দাবি, তিনি রাতের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ধারাবাহিক দুই হত্যাকাণ্ডের পর ইউসুফ প্যাদার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে।

নিহত রশিদের স্ত্রী ময়না বেগম বলেন, ‘রাতে কারা যেন ফোন করে তাকে ডেকে নেয়। আমি যেতে নিষেধ করেছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। সকালে শুনি সে আর বেঁচে নেই।’

এলাকাবাসী জানান, জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের ধারণা, কথিত ‘ম্যাগনেটিক পিলার’ সংগ্রহকে কেন্দ্র করে কোনো বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ দুটি আমাদের হেফাজতে রয়েছে।’

আরও পড়ুন

খুলনায় পারিবারিক কলহের জেরে ২ জনকে কুপিয়ে হত্যা

তিনি আরও বলেন, ‘সিআইডি টিম এসে আলামত সংগ্রহ করবে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।’

/অ

  • পিরোজপুর
  • হত্যা
এ সম্পর্কিত আরও খবর
খুলনায় পারিবারিক কলহের জেরে ২ জনকে কুপিয়ে হত্যা
খুলনায় পারিবারিক কলহের জেরে ২ জনকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা
কলাপাড়ায় ছুরিকাঘাতে কিশোরকে হত্যা
কলাপাড়ায় ছুরিকাঘাতে কিশোরকে হত্যা
পিরোজপুরে আবারও জোড়া খুন, একজন নিখোঁজ
পিরোজপুরে আবারও জোড়া খুন, একজন নিখোঁজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।