দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দারুস আমান এলাকায় পারিবারিক কলহের জেরে এক নারী ও তার নাতিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তমিজউদ্দিন সড়কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, বেবি বেগম (৫৫) ও তার ১৩ বছর বয়সী নাতি শামীম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চার বছর আগে লবণচরা এলাকার মাসুম বেপারীর সঙ্গে ফাতেমা বেগমের বিবাহবিচ্ছেদ হয়। পরে দুই সন্তান শামীম ও মুস্তাকিমকে নিয়ে তিনি দারুস আমান মহল্লার একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন এবং রফিকুল ইসলামকে দ্বিতীয় বিয়ে করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফাতেমার দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
ঘটনার পর থেকে ফাতেমার প্রথম পক্ষের ছোট ছেলে মুস্তাকিম (৪) নিখোঁজ রয়েছে। তার সন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন রফিকুল ইসলামকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, নিখোঁজ শিশুর অবস্থান শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
জে আই