দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২৯ মে) দিনগত রাত দেড়টার দিকে কলমাকান্দা–দুর্গাপুর সড়কের গজারমারি সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)। আহত বিল্লাল (১৮) একই এলাকার নিজামুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক কলমাকান্দা থেকে রহিমপুর বাজারে যান। সেখানে চা পান শেষে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলের আরোহীদের খুঁজে না পেয়ে অন্যরা তাদের খোঁজ শুরু করেন। পরে গজারমারি সেতু সংলগ্ন সড়কের পাশে একটি খাদে মোটরসাইকেলসহ তিনজন আরোহীকে পড়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসেম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই যুবকের মরদেহ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
এমএস/