দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসে থাকা দুটি মোটরসাইকেল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল উদ্ধারের কথা জানিয়েছেন ব্যাংকের এক কর্মকর্তা। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যাংকের নৈশপ্রহরী আইনুদ্দীন জানান, নামাজ পড়ার সময় বোমার মতো একটি শব্দ শুনতে পান তিনি। পরে এসে অফিসে আগুন জ্বলতে দেখেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
ব্যাংকের প্রবাহ কর্মকর্তা রঞ্জন কুমার কুন্ড জানান, বুধবার ভোররাতে নৈশপ্রহরী মুঠোফোনে অগ্নিকাণ্ডের খবর দিলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
ঘটনার পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত ব্যাংক শাখাটি পরিদর্শন করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তাধীন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, নাকি কেউ আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয়রা অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন।
যে আই