দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার মহম্মদপুর উপজেলায় বাড়ির পাশের পানির গর্তে ডুবে রামিম মৃধা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) বিকেলে উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রামিম স্থানীয় বাসিন্দা সোহেল মৃধার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের পর থেকে রামিমকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানির গর্তের ধারে শিশুটির স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
পরে স্থানীয়দের সহায়তায় পানির গর্তে তল্লাশি চালানো হলে বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বাড়ির আশপাশে অরক্ষিত পানির গর্ত ও জলাশয় শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
খবর পেয়ে মহম্মদপুর থানার পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএস/