দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘কোরবানির পর যাতে বর্জ্য দ্রুত অপসারণ করা হয় সেটি নিশ্চিত করতে পৌরসভাকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া চামড়াগুলো যাতে মাদরাসায় যায় সেটিও নিশ্চিত করা হবে।’
বৃহস্পতিবার (২৮ মে) টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে তিনি এসব কথা বলেন।
এসময় জামাতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. মাহবুব হাসান, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।
জামাতে ইমামতি করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।
/অ