দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নবনির্বাচিত সরকার দেশের বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে কাজ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীর দোয়া কামনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল স্কুল ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘এবার এমন এক প্রেক্ষাপটে আমরা ঈদুল আজহা উদযাপন করছি, যখন বিশ্বের নানা স্থানে সংকট চলছে। আমাদের দেশে নবনির্বাচিত সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজানোর কাজে নিয়োজিত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা দেশবাসীর কাছে ঈদের দিনে দোয়া কামনা করছি।’
ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘এই উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমা প্রকাশ পায়। সর্বশক্তিমানের জন্য সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত থাকার মূল্যবোধ প্রতি বছর ঈদুল আজহার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়।’
পরে তিনি সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিল।
/অ