দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে পশু কিনে ফিরতে পারেন, সে জন্যও ব্যবস্থা রয়েছে।’
মঙ্গলবার (২৬ মে) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে পশু কিনে বাসায় ফিরতে পারেন, সে জন্যও ব্যবস্থা রয়েছে। যেকোন সহায়তা দিতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।’
ক্রেতা-বিক্রেতাদের সহায়তার আশ্বাস দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। হাটে বিক্রেতা ও ক্রেতাদের নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। কোথাও কোনো চাঁদাবাজির সুযোগ নেই।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘পুলিশ জননিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। যেকোনো অনিয়ম কঠোরভাবে মোকাবিলা করা হবে।’
কেএম