দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঈদযাত্রাকে কেন্দ্র করে ৪৫ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত থেকে এ পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করে, যা গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু হয়ে টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস পর্যন্ত বিস্তৃত হয়। এতে ঘরমুখী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
অতিরিক্ত যানবাহনের চাপ, বৈরী আবহাওয়া, দুর্ঘটনা এবং যমুনা সেতু ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে, কোথাও কোথাও থেমেও যাচ্ছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কিছুটা যানজট তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশজুড়ে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
কেএম