দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় মিম আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার অনি-রনি ব্রিকস্-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিম আক্তার হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ির ইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিম আক্তার তার নানির সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে সে নানির হাত ছাড়িয়ে হঠাৎ সড়ক পার হওয়ার জন্য দৌড়ে গেলে রামগঞ্জগামী একটি সিমেন্টের ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএস/