দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
গুরুতর আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘কোটালীপাড়া এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের পেছনে থাকা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায় এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের অজ্ঞাতনামা চালক নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, প্রায় দেড় ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এমএস/