দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে জাহাজ থেকে মালামাল খালাসের কাজ করার সময় বজ্রপাতে হাসান খান (৩৫) নামে শাহ সিমেন্ট ফ্যাক্টরির এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে পশ্চিম মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
নিহত হাসান খান পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মালেখ খানের ছেলে। তিনি জাহাজে শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঝড়ো বাতাস, মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে শাহ সিমেন্ট ফ্যাক্টরির পাশে নদীতে নোঙর করা জাহাজ থেকে শ্রমিকরা মালামাল খালাস করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন হাসান খান।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এএসএম ফেরদৌস জানান, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে শাহ সিমেন্ট ফ্যাক্টরির কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এমএস/