দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
রোববার নগরীর সাগরদি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— সিদ্দিকুর রহমান জুয়েল, বিশ্বজিৎ কুমার দাস, জাহিদুল ইসলাম ও লাল্টু মিয়া।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি জানান, ডিম বিক্রির আড়ালে মাদক ব্যবসার গোপন সংবাদের ভিত্তিতে সাগরদি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার সিদ্দিকুর রহমান জুয়েলের বাড়ির চৌকির নিচ থেকে ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আলামতসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএস/