দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঢাকা-চাঁদপুর নৌপথে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রবল ঝড় ও দমকা হাওয়ার মধ্যে চাঁদপুর লঞ্চঘাটে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া ঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল বাতাস ও উত্তাল নদীর কারণে ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী ‘ঈগল-৭’ লঞ্চে থাকা যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আরেক যাত্রীবাহী লঞ্চ ‘ময়ূর-২’ নিয়ন্ত্রণ হারিয়ে ঈগল-৭-কে ধাক্কা দেয়।
সংঘর্ষের ধাক্কায় ঈগল-৭ লঞ্চটি হেলে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকে ব্যাগ ও মালামাল ফেলে দ্রুত নামার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়িতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। আহত কয়েকজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর নৌ-পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন। তারা আতঙ্কিত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লঞ্চঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে যাত্রীদের ফেলে যাওয়া ব্যাগ ও মালামাল বুঝিয়ে দেওয়ার কাজ শুরু হয়।
এমএস/