• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • মাগুরা
জমে উঠছে পশুর হাট

নজর কাড়ছে বড়তে, চাহিদা বেশি মাঝারি গরু

মিনারুল ইসলাম জুয়েল, মাগুরা প্রতিনিধি
  ২৫ মে ২০২৬, ১৩:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মাগুরার কোরবানির পশুর হাটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে গরু-ছাগল নিয়ে হাটে আসছেন খামারি ও ব্যবসায়িরা। ক্রেতাদের উপস্থিতি বাড়লেও এখনও পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। তবে বড় আকৃতির গরুগুলো হাটে আসা মানুষের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে বাজারে মাঝারি গরুর চাহিদা বেশি রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকায় অনুষ্ঠিত সাপ্তাহিক গরুর হাটে দেখা যায় ব্যাপক জনসমাগম। হাটজুড়ে ছিল দেশীয় জাতের ছোট, মাঝারি ও বড় আকারের গরু-ছাগল। ক্রেতারা পশু ঘুরে দেখছেন, দরদাম করছেন, কিন্তু অনেকেই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না। বিক্রেতাদের দাবি, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বেচাকেনা বাড়বে।

হাটে আসা কয়েকটি বিশাল আকৃতির গরু সবার নজর কাড়ে। এসব গরুর দাম হাঁকা হচ্ছে ৫ লাখ থেকে ৮ লাখ টাকার মধ্যে। তবে বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, অধিকাংশ ক্রেতার আগ্রহ ছোট ও মাঝারি আকারের কোরবানির পশুর প্রতি। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এবার সেই শ্রেণির পশুর চাহিদাই বেশি।

বিক্রেতারা বলছেন, ভারতীয় গরুর প্রবেশ না থাকায় দেশিয় খামারিদের পশুর চাহিদা বেড়েছে। কিন্তু খামার পরিচালনার ব্যয়, বিশেষ করে পশুখাদ্যের উচ্চমূল্যের কারণে প্রত্যাশিত লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন অনেকেই।

পশু বিক্রেতা আবু তালেব বলেন, ‘হাটে মানুষের ভিড় অনেক, কিন্তু সেই তুলনায় বিক্রি কম। তবে আশা করছি ঈদের আগে বাজার আরও জমে উঠবে।’

আরেক বিক্রেতা জুনায়েদ আহমেদ বলেন, ‘ক্রেতারা ব্যাপকভাবে দরদাম করছেন। এখনও অনেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঈদ ঘনিয়ে এলে বেচাকেনা বাড়বে বলে আশা করছি।’

অন্যদিকে, ক্রেতাদের মতে, এ বছর কোরবানির পশুর দাম তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে। তবে ঈদের শেষ সময়ে দাম কিছুটা বাড়তে পারে বলে তাদের ধারণা।

ক্রেতা আজগর মণ্ডল বলেন, ‘এখন বাজার পরিস্থিতি দেখতে এসেছি। দাম-দর পছন্দ হলে কিনে নেব।’

আরেক ক্রেতা শওকত হোসেন বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে ভালো মানের গরু এসেছে। দাম মোটামুটি হাতের নাগালে থাকলেও বড় গরুর দাম অনেক বেশি।’

বাবুল মিয়া জানান, তিনি ইতোমধ্যে দুটি মাঝারি আকারের গরু কিনেছেন। সুযোগ বুঝে আরও দুটি কেনার পরিকল্পনা রয়েছে। তবে খামারিদের মধ্যে লাভ-ক্ষতি নিয়ে উদ্বেগ স্পষ্ট।

গৃহস্থ সিরাজ মিয়া বলেন, ‘গরু পালনের খরচ অনেক বেড়েছে। এক লাখ টাকার গরুর দাম যদি ৭০-৮০ হাজার টাকায় নামিয়ে আনতে হয়, তাহলে খামারিরা বড় ধরনের লোকসানে পড়বেন।’

আরও পড়ুন

নজরুলময় দৌলতপুর: প্রেম, বিদ্রোহ ও মানবতার সুরে দিনভর উৎসব

টাঙ্গাইলে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় মিলেছে

জঙ্গল সলিমপুরে ক্যাম্পে সন্ত্রাসী হামলা, চলছে র‍্যাবের অভিযান

মাগুরা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মিহির কান্তি বিশ্বাস জানান, জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৬৫ হাজার ৫০৮টি, বিপরীতে উৎপাদন হয়েছে ৭৬ হাজার ৯৭৩টি পশু। জেলার ৭ হাজার ৬৬৩টি খামারে এসব পশু লালন-পালন করা হয়েছে। চাহিদা পূরণের পর প্রায় ১৪ হাজারের বেশি পশু দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব হবে।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যবসায়ি ও ক্রেতারা যাতে নিরাপদে লেনদেন করতে পারেন এবং অর্থ নিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। কোনো ধরনের অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেএম

  • মাগুরা
  • কোরবানি
  • পশুর হাট
এ সম্পর্কিত আরও খবর
ঝালকাঠিতে পশুর হাটের ইজারা ঘিরে রাজনৈতিক সংশ্লিষ্টতা
ঝালকাঠিতে পশুর হাটের ইজারা ঘিরে রাজনৈতিক সংশ্লিষ্টতা
ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠছে কোরবানির পশুর হাট
ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠছে কোরবানির পশুর হাট
জয়পুরহাটে জমজমাট পশুর হাট, অসন্তুষ্ট বিক্রেতারা
জয়পুরহাটে জমজমাট পশুর হাট, অসন্তুষ্ট বিক্রেতারা
মাদারীপুরে গরুর হাটের নিরাপত্তায় র‍্যাবের টহল 
মাদারীপুরে গরুর হাটের নিরাপত্তায় র‍্যাবের টহল 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।