দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার খোকসায় বালু বোঝায় ট্রাকের ধাক্কায় তালহা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস উল্টে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কের খোকসার শিমুলিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রামট্রাক রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন মারা যায় ও দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়। এরপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- কুষ্টিয়ার খোকসার নাবিল হোসেন, দৌলতপুরের স্কুল শিক্ষার্থী রাফিয়া খাতুন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা এলাকার রফিকুল ইসলাম ও পাংশা কালুখালির রবি দাস। নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন মহিলা রয়েছে।
স্থানীয়রা জানান, ৫০ জন যাত্রী নিয়ে বাসটি রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলো। পথিমধ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুটিপাড়া এলাকার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে । আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। পলাতক রয়েছে ট্রাকের ড্রাইভার ও হেলপার। এখন পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।
কেএম