দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির রামগড়ে পৃথক দুই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং অপরজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
সোমবার (১৮ মে) সকালে জালিয়াপাড়া–রামগড় সড়কের নাকাপা বাজার এলাকার একটি যাত্রী ছাউনির সামনে স্থানীয়রা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে রোববার রাতে নাকাপা চাষীনগর এলাকায় ঢাকা-গামী শান্তি পরিবহনের একটি বাসের চাকা মেরামতের সময় একই দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম (নিহত) মারা যান এবং আরও একজন আহত হন।
নিহত শাহ আলম খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকার বাসিন্দা। তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে। আহত ব্যক্তিকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. কাউছার পৃথক দুই ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জে আই