দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুর থেকে ক্যাটল স্পেশাল ট্রেনের মাধ্যমে ঢাকায় নেওয়া হয়েছে এক হাজার ২০০ শত কোরবানির গরু।
শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর বাজার রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে ক্যাটল স্পেশাল ট্রেন।
একই দিন বিকেল সাড়ে ৫টায় ৩টি ট্রেনে মোট ১২০০ গরু জামালপুর থেকে ঢাকায় যাবে বলে জানিয়েছেন ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া।
ইসলামপুর রেল স্টেশন সূত্রে জানা গেছে, গত ৫ বছর ধরে কোরবানির গরু রাজধানীতে সহজে নেয়ার লক্ষ্যে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় এ বছরও ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়। তবে চাহিদা বেশি থাকায় অন্য বছরের তুলনায় এবছর একটি বৃদ্ধি করে ক্যাটল স্পেশাল-১, ক্যাটল স্পেশাল-২ ও ক্যাটল স্পেশাল-৩ নামে তিনটি ট্রেন বরাদ্দ দেয়া হয়েছে।
এছাড়াও শুক্রবার বিকেল ৫টায় ক্যাটল স্পেশাল-২ ও আগামীকাল ২৩ মে বিকেল ৫টায় ক্যাটল স্পেশাল- ০৩ ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ট্রেনে ২৫টি করে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি ওয়াগনে ১৬টি করে মোট ১২০০ গরু জামালপুরের ইসলামপুর থেকে রাজধানীতে যাবে। গরু প্রতি ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
গরু ব্যবসায়ী হাকিম মিয়া জানান, আগে ট্রাক, পিকআপ দিয়ে ঢাকায় গরু নিয়ে যাইতাম, তখন ঢাকাতের ভয় থাকতো, বিভিন্ন হাটে জোর করে গরু নামিয়ে নিতো। ট্রেনে গরু নিয়ে যাইতে কোন ঝামেলা হয় না। চাঁদা দিতে হয় না। দুর্ঘটনার ভয়ও নাই।
আরেক গরু ব্যবসায়ী শহিদ মিয়া বলেন, ‘ট্রাকে গরু নিয়ে গেলে গরু অসুস্থ হয়ে পড়ে, রাস্তায় মারা যায়, ভাড়াও বেশি লাগে। ট্রেনে গরু নিয়ে গেলে টাকা লাগে মাত্র পাঁচশ। আর ঝামেলাও কম। গরু গোয়াল ঘরে যেমন থাকে ট্রেনেও সেই ভাবেই থাকে।’
ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, ‘ইতিমধ্যে ক্যাটল স্পেশাল-১ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। প্রতিটি ওয়াগনের জন্য ৮ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। চাহিদা থাকায় এ বছর একটি ট্রেন বাড়োনো হয়েছে।’
কেএম