দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সোনাগাজীতে রাতের আঁধারে বিএনপির একটি কার্যালয়ে তালা ঝুলিয়ে সাইনবোর্ড খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
সোনাগাজী সদর ইউনিয়নের ভৈরব চৌধুরী বাজার এলাকায় অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও নেতাকর্মীরা কার্যালয় বন্ধ করে চলে যান। রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা অফিসের পুরোনো তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে টিনের চালায় লাগানো সাইনবোর্ড খুলে নিয়ে যায় তারা।
শুক্রবার সকাল ১০টার দিকে নেতাকর্মীরা অফিসে এসে বিষয়টি দেখতে পান। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের জানিয়ে দুর্বৃত্তদের লাগানো তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন তারা।
স্থানীয় যুবদল নেতা নুর উদ্দিন সাদ্দাম বলেন, বিষয়টি উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের জানানো হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, ঘটনাটি শুনেছি। কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এমএস/