দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ, ভিসা কার্ড ও পেনড্রাইভসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২০ মে) সন্ধ্যায় জেলা পুলিশ সূত্রে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. রিয়াজুল ইসলাম (২৮)। তিনি মাগুরা সদর উপজেলার চাপড়া মধ্যপাড়া এলাকার মো. আরোজ আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন জুয়ার সাইটের সাব-এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। অভিযানের সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি ব্যাংকের ভিসা কার্ড, নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা এবং একটি পেনড্রাইভ জব্দ করা হয়।
জেলা পুলিশ আরও জানায়, উদ্ধার করা আলামত জব্দ করে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা বলেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাগুরার অফিসার ইনচার্জ মুন্সী রাসেল হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
জে আই