দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ির পাশে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, স্থানীয় শাহিন আলমের মেয়ে সাবিহা (৪ বছর) এবং ছেলে সিয়াম (৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলতে গিয়ে দুই শিশু বাড়ির পাশে মাটি ও বালু উত্তোলনের ফলে তৈরি হওয়া পুকুরসদৃশ গভীর গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় আরেক শিশু ঘটনাটি দেখে দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরে আলম তাদের মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই