দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মজিবর খাঁ (৬০) ও তার স্ত্রী মোমেনা খাতুনের (৫৫) মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যান দিয়ে ধান উড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার গাগান্না গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মজিবর খাঁ ও মোমেনা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের বাসিন্দা।
স্বজনরা জানান, ভোরে নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন মজিবর খাঁ। এ সময় ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে তাতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী মোমেনা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। ঘটনার তদন্ত চলছে।
এমএস/