দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলার বাস চলাচল বন্ধ রয়েছে মোটরশ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকদের একটি অংশ হঠাৎ করে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রোববার রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নতুন ২১ সদস্যের কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়।
তবে নির্বাচন ছাড়াই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে অভিযোগ তুলে শ্রমিকদের একাংশ সোমবার সকাল থেকে আন্দোলনে নামে। তারা সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়।
আন্দোলনকারীদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে।
এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং টার্মিনালের পাশের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। পরে পরিস্থিতি সামাল দিতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করে।
হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকেই জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।
ইসলাম নামের এক যাত্রী জানান, তিনি দূরপাল্লার একটি বাসের টিকিট কেটেছিলেন। সকালে বাসস্ট্যান্ডে এসে দেখেন কাউন্টার বন্ধ এবং কোনো বাস নেই।
তিনি বলেন, কাউন্টারে এসে দেখি সব বন্ধ। সব রুটের বাস বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে।
জে আই