দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেলেও বের হওয়ার মুহূর্তেই আবারও গ্রেপ্তার হয়েছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশাম।
রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
হিশাম মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মরহুম আসাদুজ্জামান শিখরের কনিষ্ঠ পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ও মাগুরাসহ বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে নাশকতার অভিযোগও আছে।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। পরে বিভিন্ন মামলায় তিনি কারাগারে ছিলেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগে হাইকোর্ট থেকে জামিনে মুক্তির পর জেলগেট থেকেই তাকে পুনরায় আটক করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জে আই