দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে চোরাই গাড়ির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ফারুক মিয়া (৪৫) নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চোরাই পিকআপসহ মোট তিনটি পিকআপ উদ্ধার করা হয়।
রোববার (১৭ মে) বিকেলে উপজেলার বেইলীব্রিজ বাজার এলাকা থেকে তাকে আটক করে শিবচর থানা পুলিশ। অভিযানে সহায়তা করেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদের।
পুলিশ জানায়, গত ৮ মে রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরির ঘটনায় মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুক মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে রাজৈর থেকে চুরিকৃত একটি পিকআপসহ আরও দুইটি পিকআপ উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, উদ্ধার হওয়া বাকি গাড়িগুলোও চোরাই হতে পারে।
সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের বলেন, আটক ব্যক্তি স্থানীয়ভাবে সাংবাদিক পরিচয় ব্যবহার করতেন। তবে তিনি কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত কিনা তা যাচাই করা হচ্ছে। গাড়ি চুরি, গরু চুরিসহ বিভিন্ন অপরাধে তার সম্পৃক্ততা আছে কি না তাও তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, জব্দকৃত গাড়িগুলোর মালিকানা যাচাই এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ফারুক মিয়া খুলনার তেরখাদা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জে আই