দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার চাচাসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় একটি ভ্যানগাড়ির গ্যারেজও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
রোববার (১৭ মে) বিকেলে উপজেলার ভদ্রাসন স্কুল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক স্কুলছাত্রীকে শামিম সর্দার, ফাহাদ সর্দারসহ কয়েকজন যুবক ইভটিজিং করলে মেয়েটি বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের লোকজন এর প্রতিবাদ করলে অভিযুক্তরা ধারালো অস্ত্র, চাইনিজ কুড়াল ও চাপাতি নিয়ে হামলা চালায়।
এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে দেলোয়ার (৫০), সিরাজুল শেখ (৪৫), জুয়েল বেপারী (২৩) ও মহাসীন বেপারীকে (৩২) গুরুতর আহত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযুক্তরা পাশ্ববর্তী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই