দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলী নুর ডাবলু নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
রোববার (১৭ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আলী নুর ডাবলু (৪৮) পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা। তিনি এতিম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার শরীরের তিনটি স্থানে গুলিবিদ্ধ হন তিনি।
গুলিতে তার বাম কাঁধ, বাম হাতের কবজি এবং কনুইয়ের উপরের অংশে আঘাত লাগে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।
তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা জড়িতদের পরিচয় জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে।
জে আই