দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের গাছা থানাধীন জাঝর গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (১৪ মে) থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরদিন শুক্রবার (১৫ মে) তার বড় ভাই মো. আবু সাঈদ মিয়া গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির নম্বর- ৮৫৪।
নিখোঁজ কামরুল ইসলাম এলাকার মৃত মো. আব্দুছ ছামাদ মিয়ার পঞ্চম পুত্র।
নিখোঁজ ব্যক্তির চতুর্থ ভাই আবু সালেহ জানান, কামরুল ইসলাম বৃহস্পতিবার সকালে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তবে পরে জানা যায়, তিনি সারাদিন গাজীপুরেই অবস্থান করছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার কথা বলেন।
তিনি আরও জানান, সর্বশেষ রাত পৌনে ৮টার দিকে কামরুল ইসলামের মেয়ে রোজা মনির সঙ্গে তার কথা হয়। তখন তিনি রাতে বাসায় ফিরবেন বলে মেয়েকে আশ্বস্ত করেন। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও তিনি আর বাড়ি ফেরেননি।
এ ঘটনায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সন্ধান চেয়ে প্রচার চালানো হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি কামরুল ইসলামের সন্ধান পেলে ০১৭১০৫৩০৭৫১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
জে আই