দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দেখা করার কথা বলে পার্কে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচদিন পর রোববার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার (৭ আগস্ট) সকালে মামলার দুই আসামিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার সকালে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাসনাইন হোসেন তমাল (২০) ও বায়জিদ হোসেন (২৩)। তমাল বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার দূর্গাপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। আর বায়জিদ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের পাঞ্চাব হোসেনের ছেলে।
কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম জানান, প্রেমের সম্পর্কের জেরে গত ২ আগস্ট বিকেলে তমাল ওই কিশোরীকে দেখা করার কথা বলে পাঁচবিবি পৌরশহরের একটি পার্কে আসতে বলেন। পরে ওই কিশোরী দেখা করতে এলে ধর্ষণের শিকার হন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হাসান বলেন, আসামিদের র্যাব থানায় সোপর্দ করেছে।
আরএ