দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর গলাচিপায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রতনদী তালতলী ইউনিয়নের রোকেয়া বেগম (৪৭), ইমন মিয়াজী (২৩), চিকনিকান্দি ইউনিয়নের রিয়াদ মাহমুদ ইভান (২৫) এবং শাকিল সরদার (১৯)।
পুলিশ জানায়, জেলা পুলিশ ও গলাচিপা থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই মো. মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মাটিভাঙ্গা বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি এলাকার একটি বাড়িতে মাদক কেনাবেচা চলছে।
পরে অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।
এ সময় রোকেয়া বেগমের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৭ হাজার ২৯০ টাকা, ইমন মিয়াজীর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন, রিয়াদ মাহমুদ ইভানের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা এবং শাকিল সরদারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক চারজনের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএস/