দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মদন উপজেলায় পাচারের সময় ট্রাকভর্তি ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দের ঘটনায় তিনজনে নামে মামলা হয়েছে।
শুক্রবার (১৫ মে) মদন থানায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়া বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। ওসি বলেন, ‘আটক দুজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপর আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।’
এর আগে, বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করে প্রশাসন। এ সময় ট্রাকচালক শামীম মিয়া (২৮) ও তার সহকারী শাহিন মিয়া (২৫) নামে দুজনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানায়, বৃহস্পতিবার রাতে মদন উপজেলার সরকারি খাদ্যগুদাম থেকে ৬৬৭ বস্তা সরকারি চাল নিয়ে একটি ট্রাক বের হয়। ট্রাকটিতে প্রায় ২০ মেট্রিক টন চাল ছিল। সরকারি সীলমোহরযুক্ত এসব চাল নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী এলাকার তালুকদার রাইস মিলে নেওয়া হচ্ছিল।
কেএম