দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলাবাসীর আয়োজনে ফুলবাড়ী রেলস্টেশন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক হামিদুল হক, তেল-গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, গণসংহতি আন্দোলন উপজেলা শাখার সদস্য সচিব মোতালেব পাপ্পু, জাতীয় নাগরিক কমিটির ফুলবাড়ী মুখ্য সমন্বয়ক ইমরান চৌধুরী নিশাত এবং ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মণ্ডলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ফুলবাড়ী উপজেলার হাজারো যাত্রীর দীর্ঘদিনের দাবি হচ্ছে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ফুলবাড়ী স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করা। ট্রেন দুটি স্টেশনে না থামায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তারা আরও বলেন, ফুলবাড়ীর উন্নয়ন ও যাত্রীসেবার স্বার্থে ট্রেন দুটির যাত্রাবিরতি এখন সময়ের দাবি। দীর্ঘদিনেও দাবি বাস্তবায়ন না হওয়ায় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
/অ