দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক আব্দুল্লাহ হাসান (২২)।
রোববার (১০ মে) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নৃপেন দাস জানান, কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের মনির হাসানের ছেলে আব্দুল্লাহ হাসান মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে বাড়ি ফিরছিলেন। পথে ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তিনি পেছন থেকে অজ্ঞাত এক পথচারীকে ধাক্কা দেন।
ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তি ও আহত আব্দুল্লাহকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পথচারীকে মৃত ঘোষণা করেন।
আহত আব্দুল্লাহ হাসান গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সহায়তা চাওয়া হয়েছে। এ বিষয়ে কাজ করছে পিবিআই।
জে আই