দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির মানিকছড়িতে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ওই নারীর স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে মানিকছড়ির গচ্চাবিল এলাকার স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম মাহিনুর আক্তার (২৪)।
নিহতের পিতা আবু তাহের জানায়, মাহিনূরকে তারই স্বামী মো. আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের শাশুড়ি খাজিদা বেগমও জড়িত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মানিকছড়ি থানার ওসি মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
/অ