দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর জেলা শহরের শেখ পাড়ায় সীমানা প্রাচীর ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেন (৪৫) নামের এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমাউন কবীর।
স্থানীয়রা জানান, রিকশাচালক গোলাম হোসেন তার রিকশা নিয়ে প্রতিবেশী কালু মিয়ার বাড়ির সীমানা প্রাচীরের পাশ দিয়ে আসছিলেন। এসময় রিকশার ধাক্কায় প্রাচীরের কয়েকটি ইট খুলে পড়ে যায়। এ নিয়ে গোলাম হোসেনের সঙ্গে কালু মিয়ার বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে কালুর হাতে থাকা দা দিয়ে গোলাম হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশীরা আহত গোলাম হোসেনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমাউন কবীর জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
/অ