দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে স্ক্যাফ ও ফেয়ারডিল সিরাপসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
সোমবার (৪ মে) সকালে র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৩ মে) সকালে জেলার সলঙ্গা থানার দত্তকুষা (উত্তরপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল স্ক্যাফ ও ৭৯ বোতল ফেয়ারডিল সিরাপসহ চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তৈলকুপি লম্বাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. সোহেল রানা (২৮), একই উপজেলার ভবানীপুর এলাকার সলেমান আলীর ছেলে মো. সেলিম (২৯), নতুন বারোররশিয়া এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে মো. সাওন আলী (২৮) এবং একই এলাকার ফজলুল রহমানের ছেলে মো. সবুর আলী (২৯)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে স্ক্যাফ ও ফেয়ার ডিল সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
জে আই