দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী বাজারে অবস্থিত নাহার ফিলিং স্টেশনে তেলের ওজনে কম দেওয়ার অভিযোগে পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানকালে গ্রাহকদের সরবরাহ করা ডিজেল পরিমাপ করে দেখা যায়, প্রতি ৫ লিটারে প্রায় ১১০ গ্রাম তেল কম দেওয়া হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় সাড়ে ১২ টাকা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। তিনি জানান, ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের পর ফিলিং স্টেশনের পরিমাপ ব্যবস্থা সংশোধন করে পুনরায় তেল বিক্রি কার্যক্রম চালু করা হয়েছে।
/অ