দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তালাবদ্ধ একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ সময় বাসাটির ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদকে পাওয়া যায়নি।
শুক্রবার (১ মে) রাতে মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। সাজিদুর রহমান মজিদ উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া পৌরসভার মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল আরামবাগ এলাকায় মাওলানা নাসিরের ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদের কক্ষে অভিযান চালায়। এ সময় দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে এ অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়। আসামি এখনও পলাতক রয়েছেন। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/