• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • বাগেরহাট
  • মোড়েলগঞ্জ

ইউপি সদস্যের দুটি এনআইডি, বেতন তোলেন দুই প্রতিষ্ঠান থেকে

দেশ টিভি ডেস্ক
  ০৫ আগস্ট ২০২৩, ১৫:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী মো. কামাল হোসেন চাকরির পাশাপাশি সদর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নিয়মিত তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদ ও প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাপ্ত সম্মানি ভাতা তোলেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিষয়টি জানাজানি হওয়ার পরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

কামাল হোসেন মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামের নূর মোহাম্মদ খানের ছেলে। ২০১৩ সালে তিনি বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে চাকরি নেন। ২০২১ সালের ২৭ অক্টোবর সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হন। কামাল হোসেন সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি লাইলী বেগম নামের এক নারীকে দিয়ে বিদ্যালয়ের দায়িত্ব পালন করে থাকেন।

এদিকে সরকারি দুটি প্রতিষ্ঠান থেকে একই সঙ্গে ভাতা তোলার নিয়ম না থাকলেও, তথ্য গোপন করে প্রতিমাসে পরিষদের সদস্য হিসেবে সরকারি কোষাগার ৩ হাজার ৬০০ টাকা সম্মানি নিচ্ছেন এবং বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী হিসেবে বিদ্যালয়ে নিয়মিত দায়িত্বপালন না করেই প্রতিমাসে ১৪ হাজার ৪৫০ টাকা বেতন নিচ্ছেন।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মো. কামাল হোসেনের নামে দুটি জাতীয় পরিচয়পত্র রয়েছে। তিনি প্রথম আইডি কার্ডটি করেন ২০০৮ সালে। সেখানে তার নাম লেখা রয়েছে মো. কামাল হোসেন। পিতা-নূর মোহাম্মাদ। জন্ম তারিখ-০১.০১.১৯৮৩। এরপরে বিদ্যালয়ে দপ্তরি পদে চাকরি নিতে প্রায় ১০ বছর বয়স কমিয়ে ২০১৩ সালে নিজের নাম ও পিতার নামে কিছুটা পরিবর্তন দেখিয়ে আরও একটি ভোটার আইডি করেন। সেখানে জন্ম তারিখ লেখা হয়েছে ১৫.৭.১৯৯৪। নাম মো. কামাল হোসেন খান।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন কম্পিউটারে সার্ভার দেখে বলেন, কামাল হোসেনের দুটি ভোটার আইডি সচল আছে। যার প্রথমটির নম্বর ০১১০৫২৮৩৮১০৫। দ্বিতীয়টির নম্বর ০১১০৫২০০০১৭৪। দুটি কার্ডে জন্ম তারিখ, নিজের নাম ও পিতার নামে কিছুটা পরিবর্তন রয়েছে। নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুটি প্রতিষ্ঠান থেকে বেতন ও সম্মানি গ্রহণের বিষয়ে কামাল হোসেন বলেন, ‘নির্বাচনের সময় সব তথ্য দিয়েছি। তখন তো মনোনয়নপত্র বাতিল করেনি। আমি নিয়মিত স্কুলে চাকরি করি। পরিষদেও যাই। আমার অনুপস্থিতিতে অন্য একজন দায়িত্ব পালন করে। এতে কোনো সমস্যা তো আমি দেখি না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার বলেন, কামাল মাঝে মধ্যে থাকে না। তখন তার পরিবর্তে লাইলী নামে এক মহিলা দায়িত্ব পালন করে। প্রতি মাসে কামালকেই নিয়মিত দায়িত্ব পালনের বিষয়ে প্রত্যায়ন দেওয়া হয়। প্রক্সির বিষয়ে লাইলী বেগমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা বলেন, কামাল হোসেন একটি বিদ্যালয়ে চাকরি করে তা জানি। এটায় আইনগত কোনো বাধা আছে কিনা আমার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের করনিক দিপক কুমার দেবনাথ বলেন, কামাল হোসেন ইউপি সদস্য হিসেবে চলতি বছরের জুন মাস পর্যন্ত সরকারি অংশের সম্মানির টাকা নিয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান বলেন, কামাল হোসেনের বিষয়টি জানা ছিল না। মূলত দপ্তরি কাম নৈশ প্রহরীদের নিয়ন্ত্রণ করেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের প্রত্যায়নেই তাদের বেতন হয়। প্রধান শিক্ষক কামাল হোসেনের পক্ষে প্রতিমাসে প্রত্যায়ন দিয়েছে। কেন এই অনিয়মের বিষয় জানায়নি এবং অসত্য প্রত্যায়ন দিয়েছে এজন্য প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, বিদ্যালয়ের দপ্তরি ও ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে দুটি পদে একই সঙ্গে দায়িত্ব পালন ও আর্থিক সুবিধা গ্রহণের সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

  • বাগেরহাট
  • মোরেলগঞ্জ
  • এনআইডি কার্ড
  • নোটিশ
  • প্রাথমিক বিদ্যালয়
এ সম্পর্কিত আরও খবর
কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ
কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ
নড়াইলে নৌকা ও লাঙ্গলের প্রার্থীকে শোকজ
নড়াইলে নৌকা ও লাঙ্গলের প্রার্থীকে শোকজ
কোমরে পিস্তল নিয়ে নির্বাচনি প্রচার চালানো আওয়ামী লীগ নেতাকে শোকজ
কোমরে পিস্তল নিয়ে নির্বাচনি প্রচার চালানো আওয়ামী লীগ নেতাকে শোকজ
প্রাথমিকে নতুন রুটিন, শিক্ষকদের জন্য ৭ নির্দেশনা
প্রাথমিকে নতুন রুটিন, শিক্ষকদের জন্য ৭ নির্দেশনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।