দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি (নৌকা) ও নড়াইল-২ আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজকে (লাঙ্গল) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী গত ২৭ ডিসেম্বর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধি ২০০৮ এর বিধি ৮ (ক) অনুযায়ী বাস-ট্রাক, মোটরসাইকেলসহকারে শোডাউন করতে পারে না। কিন্তু আপনি ২৭ ডিসেম্বর বিকালে বিছালী ইউনিয়নে মির্জাপুর বাজারে সহস্রাধিক মোটরসাইকেল শোডাউন করেন। যা বিধিমালার লঙ্ঘন। কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল চারটার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
অপরদিকে নড়াইল-২ আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনিত প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নোটিশে বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধি ২০০৮ এর বিধি ৭(ক) অনুযায়ী দালান-কোঠা, বিদ্যুৎ ও টেলিফোনের প্লার বা দণ্ডায়মান কোনো বস্তুতে পোস্টার বা লিপলেট লাগানো যাবে না তবুও আপনি বা আপনার কর্মীরা লাগিয়েছে যা বিধিমালার লঙ্ঘন। গত ২৪ ডিসেম্বর বিধিমালার লঙ্ঘনের দায়ে জরিমানা করে ২৪ ঘণ্টার মধ্যে দণ্ডায়মান বস্তুতে পোস্টার বা লিপলেট অপসারণের জন্য বলা হয়। কিন্তু আপনার পক্ষ থেকে তা প্রতিপালন করা হয়নি যা অনাকাঙ্খিত। কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল চারটার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
জেবি