দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার আব্দুল করিমের কলোনীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— একই এলাকার আকরাম মিয়ার স্ত্রী আসমা বিবি (২৫) এবং তার তিন বছর বয়সী কন্যা মোহছেনা বেগম।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বাবুল জানান, ভোরে বন্য হাতির একটি দল আব্দুল করিম কলোনীতে হানা দেয়। এসময় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের ওপর আক্রমণ চালায় হাতির দলটি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে হাতির দলটি এলাকা ত্যাগ করলে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বন্য হাতির আক্রমণেই মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
/অ